ডালের উপকারিতা ও পুষ্টিগুণ
ডাল একটি সাধারণ এবং অতি পরিচিত পদ বাঙালির খাদ্য তালিকায়। খাওয়ার সময় পাতে ডাল না হলে হয়তো অনেকেই তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন না। ডালের রয়েছে হরেক রকম জাত। যথাঃ মুগ ডাল, মসুর ডাল, মাষকলাই ডাল, খেসারি ডাল, অড়হর ডাল।
বিভিন্ন পদের সাথে মিশিয়ে রান্না করে খাওয়া হয় ডাল। তবে যেভাবেই খাওয়া হোক না কেন অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই ডাল।

ডালের উপকারিতা ও পুষ্টিগুণ
মসুর ডাল (Red Lentil or Masoor Dal)
মসুর ডাল একটি সাধারণ পদ। ভাতের পরে খাদ্য তালিকায় অধিক যুক্ত একটি খাবার।আবার অনেকেই রসিকতা করে বলে মসুর ডাল কে মনে করেন গরীবের খাবার। তবে যে যাই বলুক মসুর ডালে পুষ্টিগুণ অনেক।
মসুর ডালে পুষ্টিগুণ (Red Lentil or Masoor dal)
প্রতি ১০০ গ্রাম মসুর ডালে রয়েছে
- ক্যালরি ৩৪৩ গ্রাম,
- ফ্যাট ১.৫ গ্রাম,
- সোডিয়াম ১৭ গ্রাম,
- পটাশিয়াম ১৩৯২ গ্রাম,
- কার্বোহাইড্রেট ৬৩ গ্রাম,
- প্রোটিন ২২ গ্রাম,
- ক্যালসিয়াম ১৩ গ্রাম,
- ম্যাগনেসিয়াম ৪৫ গ্রাম,
- ভিটামিন কমপ্লেক্সে ১০ গ্রাম এবং
- ফাইবার ১৫ গ্রাম।

মসুর ডালের উপকারিতা
মসুর ডালের উপকারিতা (Red Lentil or Masoor Dal Benefits)
এতো গেল পুষ্টিগুন উপকারিতাও কম নয় মসুর ডালের। নিয়মিত মসুর ডাল খেলে হার্ট ভালো রাখে কারণ এতে থাকা উচ্চ ফাইবার অনেকাংশেই হার্টের ঝুঁকি কমায় এবং রক্তে কললেস্টরোলের মাএা কমায়। ম্যাগনেশিয়ামের অনেক ভালো উৎস মসুরের ডাল যা রক্তের অক্সিজেন সরবরাহ করে এবং ধমনী পরিষ্কার করে।
যাদের হজমে সমস্যা রয়েছে তারা কোন চিন্তা ছাড়াই মসুর ডাল খেতে পারেন।কারণ এতে থাকা ফাইবার হজমে সহয়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
অনেকের মনে করে মসুর ডাল নিয়মিত খেলে ওজন কমাতে সহয়তা করে। কারণ মসুর ডালে প্রোটিন পর্যাপ্ত পরিমাণ থাকায় তা দীর্ঘক্ষণ পেটকে ভরিয়ে রাখে।
ফলে অতিরিক্ত খাবার গ্রহনের প্রবনতা কমে যায়। গভর্বতী মায়ের জন্য মসুরডালে আয়রণ ও ফলেট ক্যারটিনয়েড একটি উৎকৃষ্ট উৎস। কারণ এ সময় বেশির ভাগ মায়েরা রক্ত স্বল্পতায় ভোগে। সুতরাং গভর্বতী মায়েরা মসুর ডালের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি উপাদান পেয়ে থাকেন।
মাসকলাই ডাল (Mascalai pulses)
মাসকলাই ডাল অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। মূলত ভারতীয় উপমহাদেশে এই ডাল বেশ জনপ্রিয়। সবজি কিংবা মাছ বা মাংসের সাথে এই ডাল পরিবেশন করা হয়।
বাংলাদেশের উওর ও উওর পশ্চিমাঞ্চলে এর চাষ বেশি করা হয়। শহর বা গ্রামাঞ্চলে সমান ভাবে খাওয়া হয় মাসকলাইের ডাল। স্বাদের সাথে পুষ্টিতেও ভরপুর এই ডাল।
মাসকলাই ডালের পুষ্টিগুণ (Nutritional value of Mascalai pulses)
প্রতি ১০০ গ্রাম মাসকলাইর ডালে রয়েছে
- ক্যালরি ৩৪১ গ্রাম,
- পটাসিয়াম ৯৮৩ মি.গ্রা,
- প্রোটিন ২৫ গ্রাম,
- সোডিয়াম ৩৮ মি.গ্রা,
- ক্যালসিয়াম ১৩৮ মি.গ্রা এবং
- আয়রণ ৭.৫৭ মি.গ্রা।
- এতে আরোও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স।

মাসকলাই ডালের উপকারিতা
মাসকলাই ডালের উপকারিতা (Benefits of
Mascalai pulses )
এতো গেল পুষ্টিগুন মাসকলাই ডালের উপকারিতাও অনেক। মাসকলাইর ডালকে বলা হয় প্রাকৃতিক পেট পরিষ্ককারক । কারণ এ ডালে রয়েছে প্রচুর ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহয়তা করে। আরো আছে পটাশিয়াম,যা রক্তে সোডিয়ামের মাএা নিয়ন্ত্রণে রাখে। ম্যাগনেশিয়াম রক্তে প্রবাহ স্বাভাবিক রাখে। ফলে হার্ট সুস্থ থাকে। পেশি গঠনে ও শরীর বর্ধনে বিশেষ ভূমিকা রাখে মাসকলাইর ডাল।
স্নায়বিক রোগ সারাতে দারুণ ভূমিকা রাখে এই ডাল। আয়ুর্বেদ শাস্ত্রে মাসকলাইর ডালকে ব্যাথানাশক এবং রোগ প্রতিরোধের খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। তাছাড়া ত্বকের মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা বাড়ায় মাসকলাই ডাল।
মুগ ডাল (Mung beans)
মুগ ডাল,আরও একটি সুস্বাদু পদের নাম। এই ডালের রং অনেক টা স্বনালি বর্ণ বলে একে সোনামুগ ডালও বলে থাকে। মুগ ডালের উৎপওি স্থল দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এছাড়াও মধ্য আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায়। মুগ ডাল একইসাথে মসলা এবং মিষ্টি খাবারের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। মুগ ডাল নিরামিষ ভোজীদের জন্য একটি জনপ্রিয় খাবার।
মুগ ডালের পুষ্টিগুণ (Nutritional value of Mung beans)
স্বাদের পাশাপাশি মুগডাল যথেষ্ট পুষ্টিকর। প্রতি ১০০ গ্রাম মুগডাল থেকে পাওয়া যায়
- প্রোটিন ২৪ গ্রাম,
- কার্বোহাইড্রেট ৬৩ গ্রাম,
- ক্যালসিয়াম ১৩২ গ্রাম,
- আয়রণ ৬.৭৪ গ্রাম,
- ভিটামিন বি কমপ্লেক্স ২৫ গ্রাম,
- ম্যাগনেসিয়াম ১৮৯ গ্রাম।

